
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে ভুল তথ্য দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
এবার তারই জবাব হিসেবে অনুরাগের বাড়িতে তথ্য পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, প্রয়োজনের তিনি পদত্যাগ করতে প্রস্তুত। সেক্ষেত্রে সরকারকে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করতে হবে। এই একই দাবি যাতে সব বিরোধী দল তোলে, সেই আবেদন তৃণমূলের তরফে ইন্ডিয়া জোটকে করেন অভিষেক। তাঁর প্রস্তাব, বিজেপির অভিযোগের প্রেক্ষিতে ইন্ডিয়া জোটের সাংসদরা পদত্যাগ করতে প্রস্তুত বলে প্রচার করুন। চব্বিশের লোকসভা নির্বাচন ডায়মন্ড হারবার থেকে ৭ লক্ষের বেশি ভোটে জিতেছেন তিনি। সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। ভুয়ো ভোটার ইস্যুতেও কটাক্ষ করেছেন। বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন করার পর থেকে সরব হয়েছে বিরোধীরা।
অন্যদিকে, বিজেপি যে অপপ্রচার কুৎসা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সেটা ভিত্তিহীন। সেব্যাপারে তথ্য প্রমাণ নিয়ে আসবে তৃণমূল কংগ্রেস। সকল বিজেপি নেতার বাড়িতেও যাবে এই ভিডিও। এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
