গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সিএএ নিয়ে মিথ্যাচার মমতার, পাল্টা বিজেপি 

    সিএএ নিয়ে মিথ্যাচার মমতার, পাল্টা বিজেপি 

    0
    54
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সিএএ নিয়ে লাগাতার মিথ্যাচার করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে নথি ও ভিডিও সহকারে এমনই অভিযোগ করেছে রাজ্য বিজেপি।
    এক্স বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও-র ক্লিপ প্রকাশ করে বিজেপি লিখেছে, মুখ্যমন্ত্রী কেবল অবৈধ বাংলাদেশিদের কথা চিন্তা করেন, অন্যদিকে নিপীড়ন থেকে পালিয়ে আসা বাঙালি হিন্দুরা ভারতের গর্বিত নাগরিক হওয়ার জন্য সিএএ-এর অধীনে আবেদন করছেন! তা নিয়ে মাথাব্যথা নেই মুখ্যমন্ত্রীর। বিজেপি আরও লিখেছে, অমিত শাহ সাংবাদিক বৈঠক করে পরিষ্কার বলেছে, মতুয়া সম্প্রদায়ের কেউ ক্ষতিগ্রস্ত হবে না।
    যদি তারা শরণার্থী হয় তাহলে কারোরই কোনও সমস্যা হবে না। সিএএ নিশ্চিত করবে যে তারা আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিক হবে।