গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology এক্স ইউজাররা পাবেন গ্রক-২ চ্যাটবট

    এক্স ইউজাররা পাবেন গ্রক-২ চ্যাটবট

    0
    147
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সোশ্যাল মিডিয়া এক্স-এর এআই চ্যাটবট গ্রক-২ এতদিন তুলে রাখা ছিল কেবল প্রিমিয়াম ইউজারদের জন্য। এবার সব এক্স ইউজারের জন্য বিনামূল্যে পাওয়া যাবে এটি।ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ,এক্সএআই বলেছে, তাদের গ্রক-২ এআই চ্যাটবটটির নতুন ভার্সন বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন সোশ্যাল মিডিয়া এক্স-এর সব ইউজার।

    বরাবরের মতো প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস ইউজাররা এআই চ্যাটবটটি ব্যবহারের জন্য সীমা পাবেন। একইসঙ্গে ভবিষ্যতে চ্যাটবটটির কোনও নতুন টুল বা ফিচার ব্যবহারের সুযোগও আগে পাবেন তারা, এক ব্লগ পোস্টে বলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপটি। উল্লেখ্য,গত কয়েক সপ্তাহ ধরে এক্সএআই নিজেদের গ্রক-২ মডেলের নতুন ভার্সন আনতে গোপনে পরীক্ষা চালিয়ে যাচ্ছে বলে খবর।বিনামূল্যের ইউজারদের জন্য গ্রক এআই চালুর মাধ্যমে এক্সএআই সম্ভবত নিজের মডেলের জন্য আরও বেশি ইউজার টানতে চাইছে।

    এ ছাড়া, ইউজারদের থেকে দ্রুত প্রতিক্রিয়াও পেতে চাইছে কোম্পানি, যাতে গ্রক বাজারের অন্যান্য এআই মডেল চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই-এর সঙ্গে আরও ভালভাবে পাল্লা দিতে পারে বলে খবর।