
স্বপ্নের মতো একটি যাত্রা। একটি একটি করে ম্যাচ খেলে এগিয়ে যাওয়া।
যেখানে ছুঁতে পারছিল না কোনো বেদনার রং। না হারের রেকর্ড অক্ষুণ্ণ রেখে এগিয়ে চলা বায়ের লেভারকুসেনের অবিশ্বাস্য যাত্রা অবশেষে থেমেছে ৫১ ম্যাচ পর।সেটাও আবার ইউরোপা লিগের ফাইনালে। ট্রফি হাতছাড়ার সঙ্গে হারের বিষাদ সঙ্গী হলেও এমন পথচলায় গর্বিত দলটির কোচ জাবি আলনসো।ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার কাছে ৩-০ গোলে হেরে গেছে লেভারকুসেন।এই হারের দলটি অপরাজিত থাকার যাত্রা থেমে গেছে।এই একটি হারে অবশ্য তার পুরো সিজনের সাফল্য ম্লান হয়ে যাচ্ছে না। আলনসো বরং গর্বিত তার দলকে নিয়ে,’৫২তম ম্যাচে এসে পরাজয়টা স্বাভাবিক কিছু নয়। বলেছেন,ব্যতিক্রম হচ্ছে তাঁরা যা অর্জন করেছেন তার জন্য গর্ব করা। কিন্তু শেষ দিকে হেরে গেছেন এটিই কষ্ট দিচ্ছে।নিজেদের সেরা খেলাটা খেলতে পারেননি বলে ট্রফি জিততে পারেননি বলছেন আলনসো।মেনে নিচ্ছেন,আতালান্তা তাঁদের চেয়ে ভালো খেলেছে তারাই এই ট্রফির প্রাপ্য।এটা তাঁদের দিন ছিল না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমনটা হওয়ায় কষ্ট দিচ্ছে।
