
ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওর লিংক কপি করা বন্ধ করা হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে।
অনেক ইউজারের দাবি প্রেক্ষাপটে আন্তর্জাতিক গণমাধ্যমও এ বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে। তবে এ ধরনের খবরের এখন পর্যন্ত কোনো বাস্তবতা পাওয়া যায়নি।এখনও এক্সে আগের মতোই ভিডিওর লিংক কপি ও শেয়ার করার সুবিধা বহাল তবিয়তেই আছে।গুজবের শুরুটা হয় সাধারণ অ্যাকাউন্ট থেকেই। পরে অবশ্য এটি সক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ে। গুজব ছড়ানো কোনো কোনো পোস্ট প্রায় ৪০ লাখবারও দেখা হয়।
তবে এ বিষয়ে এক্স বা ইলন মাস্কের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
