শি জিনপিং-মহম্মদ ইউনূস বৈঠক

0
139
ছবি সৌজন্যে :ফেসবুক

চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সফল বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ইউনূলের প্রেস সচিব শফিকুল আলম সোশ্যাল মিডিয়ায়  লিখেছেন, শুক্রবার বেজিংযে গ্রেট হল অ দ্য পিপলে ইউনূসের সঙ্গে জিনপিংয়ে  বৈঠক হয় । দু পক্ষের আলোচনা ছিল গঠনমূলক এবং ফলপ্রসূ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি চিনের সমর্থন আর এক বার ব্যক্ত করেছেন জিনপিং।

প্রেসিডেন্ট জিনপিং এখনও পর্যন্ত মোট দু বার বাংলাদেশে এসেছেন। ইউনূসের সঙ্গে সেই দুই সফরের বিষয়ে তিনি কথা বলেছেন। বাংলাদেশে এসে তিনি আম ও কাঁঠাল চেখে দেখেছিলেন। সেগুলি তাঁর খুব পছন্দ হয়েছে । আগামী দিনে এই দুই ফল বিপুল পরিমাণ চিনে রফতানি করবে বাংলাদেশ।

আলোচনায় রোহিঙ্গা ইস্যু নিয়ে  জিনপিং-কে ইউনূস জানিয়েছেন, রোহিঙ্গাদের নিরাপদে এবং সসম্মানে মায়ানমারে প্রত্যাবর্তনের বিষয়ে  চিনের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। চিন থেকে নেওয়া  ঋণে সুদের হার কমানো থেকে শুরু করে জলসম্পদ বন্টন-একাধিক বিষয়ে  জিনপিংয়ে  সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।