গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ট্রাম্পের জয়ে সতর্ক জিনপিং সরকার

    ট্রাম্পের জয়ে সতর্ক জিনপিং সরকার

    0
    139

    আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে চিন। প্রাথমিক ভাবে চিনা বিদেশ দফতরের একটি বিবৃতিতে বলা হয়েছে,আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি মেনে চলবে চিন।

    সেই সঙ্গে সরাসরি ট্রাম্পের নাম না করে বিবৃতিতে বলা হয়েছে, সুযোগ নষ্ট না করা হলে এই ফলাফল বেজিং-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করতে পারে।এদিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ট্রাম্পকে ফোন করেন বলে একদলীয় চিনের শাসক কমিউনিস্ট পার্টির মুখপত্রে জানানো হয়েছে। কূটনীতিকদের একাংশের মতে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পরে ভূ-রাজনৈতিক খেলার প্রথম রাউন্ডে পরিস্থিতি ভারতের পক্ষে বেশ অনুকূল। যদিও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা-তে সংঘাতের ইতি টানতে ভারত-চিন সমঝোতা আমেরিকার নতুন প্রেসিডেন্ট কী ভাবে দেখবেন, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে সাউথ ব্লকে। ট্রাম্পের বিদেশনীতি দক্ষিণ এশিয়ার সমীকরণ কতটা বদলে দেবে তা নিয়ে হিসেব শুরু হয়েছে। অন্যদিকে গোটা নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প একাধিক বার খোঁচা দিয়েছেন চিনকে।ট্রাম্প শিবির বার বার দাবি করেছে, দীর্ঘ দিন ধরে আমেরিকাকে পুঁজি করে বেজিং নিজেদের ভাঁড়ার ভর্তি করেছে।

    তাদের বক্তব্য,আমেরিকায় উৎপাদন শিল্প ক্রমশ সঙ্কুচিত হয়েছে,তখন এই ক্ষেত্রে নিজেদের সমৃদ্ধ করে গিয়েছে চিন।বস্তুত, হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম ইনিংসেও আমেরিকার বাজারে চিনা পণ্যের দাপাদাপি রুখতে অতিরিক্ত শুল্ক বা অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা চালুর উদ্যোগ হয়েছিল।

    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া