গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Sports প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে উদযাপন ইয়ামালের

    প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে উদযাপন ইয়ামালের

    0
    51
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    স্পেনের ফুটবলের বিস্ময় লামিনে ইয়ামাল আবারও আলোচনায়। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, প্যালেস্টাইনের প্রতি সংহতি প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছেন বার্সেলোনার তরুণ তারকা।

    বার্সেলোনার লা লিগা  ট্রফি জয়ের উদযাপনে ছাদখোলা বাসে দাঁড়িয়ে প্যালেস্টাইনের পতাকা ওড়াতে দেখা যায় ১৮ বছর বয়সী ইয়ামালকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, পতাকা হাতে ইয়ামালকে উচ্ছ্বাসভরে অভিনন্দন জানাচ্ছেন সমর্থকেরা।উল্লেখ্য,চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের ২৯তম লা লিগা ট্রফি নিশ্চিত করে বার্সেলোনা। এল ক্লাসিকোর ফলেই নির্ধারিত হলো এবারের লিগ চ্যাম্পিয়ন।ট্রফি উদযাপন উপলক্ষে বার্সেলোনা শহরের রাস্তায় নামে হাজারো সমর্থক। ক্লাবের খেলোয়াড়দের বহনকারী বাসকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলার পর স্পেনের বার্সেলোনা শহরটি প্যালেস্টাইনপন্থী আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে।

    শহরটিতে নিয়মিত প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া গাজায় অবরোধ ভাঙতে সহায়তাবাহী নৌবহরের যাত্রার অন্যতম সূচনাস্থলও ছিল বার্সেলোনা।