গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports সবচেয়ে কম বয়সে ‘গোল্ডেন বয়’ ইয়ামাল

    সবচেয়ে কম বয়সে ‘গোল্ডেন বয়’ ইয়ামাল

    0
    9818
    ছবি সৌজন্যে : এক্স

    বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই আরও কত না রেকর্ডের জন্ম দেবেন লামিনে ইয়ামাল। সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে ইতিমধ্যে দারুণ কিছু ইতিহাসের জন্ম দেওয়া স্প্যানিশ ফুটবলার এবার জিতলেন সবচেয়ে কম বয়সে গোল্ডেন বয় পুরস্কার।

    ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে পুরস্কারটি দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। ২০২৪ সালের সেরা হিসেবে বুধবার ইয়ামালের নাম ঘোষণা করা হয়েছে।২০২৩ সালে পুরস্কারটির লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইয়ামাল।বছর ব্যাপী দুর্দান্ত পারফরম্যান্সে এবার তিনি উঠে বসলেন সেরার আসনে, ১৭ বছর চার মাস বয়সে।ইয়ামাল মূলত নজর কাড়েন গত সিজনে বার্সেলোনার হয়ে। সিজন জুড়েই দ্যুতি ছড়ান লামিনে ইয়ামাল। এরপর ডাক পান স্পেন জাতীয় দলে। সেই ধারাবাহিকতায় সবচেয়ে কম বয়সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মাঠে নামার পর, জুন-জুলাইয়ের ওই আসরে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদও পান ইয়ামাল।আসর জুড়ে চমৎকার পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়রাও নির্বাচিত হন তিনি।এবারের ব্যালন দ’র অনুষ্ঠানে সবচেয়ে কম বয়সে অনূর্ধ্ব-২১ বছর বয়সী পুরুষ ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা অ্যাওয়ার্ডও জেতেন ইয়ামাল।চলতি সিজনেও একই ছন্দে ছুটছেন তরুণ সেনসেশন ইয়ামাল।

    গোল করা ও করানোয় দারুণ পারদর্শী ফুটবলারকে তাই সেরা হিসেবে বেছে নিতে খুব একটা ভাবতে হয়নি তুত্তোস্পোর্তের নির্ধারিত জুরি বোর্ডের।৫০০ পয়েন্টের মধ্যে ৪৮৮ পয়েন্ট পেয়ে সেরা হওয়ার পর তুত্তোস্পোর্তে প্রকাশিত ভিডিওবার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন গোল্ডেন বয় লামিনে ইয়ামাল।