গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports সমালোচনার জবাব দিলেন ইয়ামাল

    সমালোচনার জবাব দিলেন ইয়ামাল

    0
    106
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    লামিনে ইয়ামালের আচরণ ও পারফরম্যান্স নিয়ে রাফায়েল ফন ডের ফার্টের সমালোচনার পর বসে থাকেননি তরুণ স্প্যানিশ উইঙ্গার। নেদারল্যান্ডসের প্রাক্তন অ্যাটাকিং মিডফিল্ডারকে পাল্টা জবাব দিয়েছেন তিনি।উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নেদারল্যান্ডসের মাঠে স্পেনের ২-২ ড্রয়ের পর ফন ডের ফার্ট বলেছিলেন, ইয়ামাল নিজের প্রচারে আগ্রহী হয়ে উঠছে।বলেছেন, তুমি যদি খুব তরুণ হও, তাহলে স্পেনের হয়ে খেলার প্রতিটি মিনিটে তোমার খুশি থাকা উচিত।

    যতই তুমি ভালো হও না কেন, এই বয়সে তোমাকে প্রতি মিনিট এবং প্রতিটি ম্যাচে তা প্রমাণ করতে হবে।এর আগে,ফিরতি লেগে ঘরের মাঠে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে সেমি-ফাইনালে পা রাখে স্পেন। মূল ম্যাচে স্পেনের তৃতীয় গোলটি করা ইয়ামাল পরে ব্যর্থ হন পেনাল্টি শুটআউটে। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ফন ডের ফার্টের সমালোচনার জবাব দিয়েছেন অল্প বয়সেই তারকাখ্যাতি পেয়ে যাওয়া ১৭ বছর বয়সী ফুটবলার।

    ইনস্টাগ্রামে ইয়ামাল লিখেছেন, শর্টস নিচে, একটি গোল, একটি মিস পেনাল্টি এবং সেমি-ফাইনালে, এগিয়ে চলো স্পেন।বার্সেলোনা তারকার ওই পোস্টে বেশ কিছু ছবি ছিল। যার মধ্যে ছিল ফন ডের ফার্টের মুখের ছবি, জয়ের পর ইয়ামালের শর্টস স্বাভাবিকের চেয়ে নিচে টেনে মাঠের বাইরে চলে যাওয়ার ছবিও ছিল সেখানে।