গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপে ইয়ামালকে ‘পাওয়া যাবে’

    বিশ্বকাপে ইয়ামালকে ‘পাওয়া যাবে’

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স

    স্পেনের সমর্থকদের জন‍্য সুখবর দিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।তিনি জানিয়েছেন, ভালোভাবে সেরে উঠছেন তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।

    উল্লেখ্য,লা লিগায় ২২ এপ্রিল সেল্তা ভিগোর বিপক্ষে খেলার সময় চোট পান ইয়ামাল। পরে বার্সেলোনা জানায়, তার বাঁ পায়ের হ‍্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। চলতি সিজনে আর ক্লাবের হয়ে খেলতে পারবেন না তিনি।এদিকে লিগে ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগে সংবাদ সম্মেলনে ইয়ামালের চোট পরিস্থিতি নিয়ে জানালেন বার্সেলোনা কোচ।জাতীয় দলের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে লামিনেরও যোগাযোগ রয়েছে এবং এটা গুরুত্বপূর্ণ। লামিনের ভালো উন্নতি হচ্ছে। মনে করেন, তাকে বিশ্বকাপে পাওয়া যাবে। সেরে উঠতে তার হাতে সময় আছে, আর সে নিজেও সেটাই চায়।এদিকে,বার্সেলোনার আক্রমণভাগের বড় এক ভরসা ছিটকে যাওয়ার পর, মাঠে ফেরার পথে আছেন আরেক নির্ভরযোগ‍্য খেলোয়াড় রাফিনিয়া।

    দলের সঙ্গে কয়েক দিন ধরে অনুশীলন করলেও, তাকে অবশ্য ওসাসুনার বিপক্ষে খেলানোর নিশ্চয়তা দিলেন না ফ্লিক।