গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বিপদসীমার ওপরে যমুনা, বৃষ্টির নিস্তার নেই হিমাচলে

    বিপদসীমার ওপরে যমুনা, বৃষ্টির নিস্তার নেই হিমাচলে

    0
    159
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে যমুনার জলস্তর এখনও বিপদসীমার উর্ধ্বেই। ফলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে নীচু এলাকায়। বিগত কয়েকদিনের মতো সোমবারও বিপদসীমার ওপর থেকে প্রবাহিত হতে থাকে যমুনার জলস্তর। প্রতি মুহূর্তে জলের স্তর বাড়ছে। যার জেরে আতঙ্কও বাড়ছে। বিগত বেশ কিছু দিন ধরে দিল্লি ও লাগোয়া রাজ্যগুলিতে একটানা বৃষ্টি হচ্ছে।
    প্রবল বৃষ্টিতেই যমুনার জলস্তর বাড়ছে। অন্যদিকে বৃষ্টি থেকে এখনই নিস্তার নেই হিমাচল প্রদেশে। ৮০০-এর ওপর রাস্তা এখনও বন্ধ রয়েছে। এই মুহূর্তে উদ্বেগজনক পরিস্থিতি হিমাচল প্রদেশে, মুষলধারে বৃষ্টিপাতের কারণে প্রচুর প্রাণহানি এবং সম্পত্তির ক্ষতি হয়েছে। এই অবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশের মান্ডি, কাংড়া, সিরমৌর, উনা, হামিরপুর এবং বিলাসপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
    এছাড়াও শিমলা, কুল্লু, চাম্বা, কিন্নৌর এবং লাহুল ও স্পিতিতে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোলানের জন্য হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। হিমাচল প্রদেশে এই মুহূর্তে ৮৪২-এর বেশি রাস্তা বন্ধ রয়েছে। বিদ্যুতের পাশাপাশি জল পরিষেবাও বিঘ্নিত হচ্ছে।