গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National দিল্লিতে বিপদসীমা পার যমুনার, ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি

    দিল্লিতে বিপদসীমা পার যমুনার, ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির যমুনার জলস্তর রবিবার বিপদসীমা অতিক্রম করেছে। শহরে সতর্কবার্তার চিহ্ন ২০৪. ৫০ মিটার, বিপদসীমা ২০৫.৩৩ মিটার, আর ২০৬ মিটারে পৌঁছলেই শুরু হয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া। বর্তমানে যমুনার জল ২০৫.৩৩ মিটারের উপরে, যা লাগাতার বৃষ্টির ফলে ক্রমশ বাড়ছে।
    আবহাওয়া দফতর জানিয়েছে, ২ সেপ্টেম্বর পর্যন্ত দিল্লিতে মেঘলা আকাশ ও মাঝারি বৃষ্টি চলবে। ৩ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর ৪ ও ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে।
    এরই মধ্যে গত বৃহস্পতিবার ময়ূর বিহারে বানভাসীদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। নদীর ধারে বসবাসকারীদের সেখানে নিয়ে যাওয়া হবে। অন্য দিকে, প্রবল বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। সড়ক যোগাযোগ থেকে শুরু করে বিদ্যুৎ ও জলের পরিষেবায় বিঘ্ন ঘটেছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের হিসেব অনুযায়ী মৌসুমি বৃষ্টি শুরুর পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২০ জন।