দিল্লিতে ফুঁসছে যমুনা, বিপদসীমা ছাড়াল উত্তরপ্রদেশে

0
206
ছবি সৌজন্যে : এক্স
গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ভিজছে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে। তার জেরে নদীগুলিতেও জল বাড়তে শুরু করেছে। কোথাও কোথাও আবার বিপদসীমা ছাপিয়ে গিয়ে লোকালয়ে জল ঢুকে পড়েছে।
আতঙ্কিত হয়ে নীচু এলাকাগুলি থেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন মানুষজন। এদিকে রাজধানী দিল্লিতে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে যমুনার জল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রতি মুহূর্তে জলের স্তর বাড়ছে। যার জেরে আতঙ্কও বাড়ছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন এবং সেচ দফতর। অন্যদিকে, উত্তরপ্রদেশে বিপদসীমা ছাড়িয়েছে যমুনা, সরযূ, কেন এবং চম্বলের মতো নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে।
ফলে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত। প্রয়াগরাজে গঙ্গা এবং যমুনা বিপদসীমার উপর দিয়ে বইছে। অযোধ্যা, বান্দা এবং এটাওয়ায় উদ্ধারকাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।