তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ইয়ানিক সিনারের 

0
114
ছবি সৌজন্যে : এক্স

তৃতীয় বার গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন ইতালির ইয়ানিক সিনার। জার্মানির আলেকজান্ডার জেরেভকে হারিয়ে টানা দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী হয়েছেন তিনি। ফাইনালের ফল তাঁর পক্ষে ৬-৩, ৭-৬ ৭-৪, ৬-৩।

রবিবার জার্মানির আলেকজান্ডার জেরেভ এবং ইয়ানিক সিনার নেমেছিলেন টেনিসজীবনের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে। আগের দু’টি ফাইনালই জিতেছেন ইয়ানিক সিনার। দু’টিই হেরেছিলেন আলেকজান্ডার জেরেভ। অথচ মুখোমুখি লড়াইয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে ছিলেন ২৭ বছরের জার্মান। ইটালির ইয়ানিক সিনারের সঙ্গে ছিল একাধিক গ্র্যান্ড স্ল্যাম জেতার অভিজ্ঞতা। ক্রমতালিকায় শীর্ষ স্থান। খুব পিছিয়ে ছিলেন না আলেকজান্ডার জেরেভও। এটিপি ক্রমতালিকায় তিনি দ্বিতীয়। ২২ বছরের প্রতিপক্ষের থেকে পিছিয়ে। প্রথম সেটেই ৬-৩ ফলে জিতে যান ইয়ানিক সিনার। পরের সেটে অবশ্য খানিকটা ঘুরে দাঁড়ান আলেকজান্ডার জেরেভ।

লড়াই গড়ায় টাইব্রেকার পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত হারতে হয় আলেকজান্ডার জেরেভকে। হতাশায় বেশ কয়েকবার র‍্যাকেট আছড়ে ফেলতেও দেখা যায় তাঁকে। তৃতীয় সেটে বেশ ক্লান্ত হয়ে পড়েন আলেকজান্ডার জেরেভ। ৬-৩ ফলে সহজেই নির্ণায়ক সেট জিতে যান ইয়ানিক সিনার।