গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk এখনও সঙ্কটজনক ইয়েচুরি, উদ্বেগে সিপিএম 

    এখনও সঙ্কটজনক ইয়েচুরি, উদ্বেগে সিপিএম 

    0
    161
    সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। সিপিএম সূত্রে খবর, সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার বিশেষ কোনও উন্নতি হয়নি। তবে নতুন করে শারীরিক অবস্থার অবনতিও হয়নি।
    একেজি ভবন সূত্রে খবর, এইমসের আইসিইউতে চিকিৎসাধীন সীতারাম ইয়েচুরিকে মঙ্গলবার একটি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল।চিকিৎসকেরা সিপিএম নেতৃত্বকে জানিয়েছেন, ওই ইঞ্জেকশন দেওয়ার পর ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হয়। কিন্তু ২৪ ঘণ্টা পরেও সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার কোনও বদল হয়নি। ফলে উদ্বেগেই রয়েছেন সিপিএম নেতৃত্ব।সীতারাম ইয়েচুরিকে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। সপ্তাহখানেক আগে সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে গুঞ্জন ছড়িয়েছিল। সেই সময়ে সিপিএমের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছিল, সীতারাম ইয়েচুরি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে মঙ্গলবার দলের বিবৃতিতেই সীতারাম ইয়েচুরির অবস্থাকে সঙ্কটজনক বলে উল্লেখ করা হয়।২০ অগস্ট থেকে সীতারাম ইয়েচুরি এইমসে চিকিৎসাধীন।