কলকাতায় হলুদ সতর্কতা, বৈঠকে ফিরহাদ 

0
141
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতা-সহ একাধিক জেলায় আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করতেই তড়িঘড়ি পুর সভায় বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে হাজির ছিলেন পুর কমিশনার ধবল জৈন, পুরসভার সচিব স্বপন কুমার কুন্ডু সহ সমস্ত বিভাগীয় ডিজি থেকে নিয়ে পুর আধিকারিকরা।
বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, যে আগামীকাল থেকে কলকাতার বিভিন্ন গঙ্গা ঘাটে প্রতিমা নিরঞ্জন শুরু হচ্ছে। আবার নিম্নচাপে জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার দাবি যদিও নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকে অভিমুখ ঘুরিয়ে যাচ্ছে। তার দাবি গতসপ্তাহে ব্যাপক বৃষ্টি জেরে অভিজ্ঞতা অর্জন করেছে কলকাতা পুরসভা। তাই এবার আগাম সতর্কতা অবলম্বন করে পাম্প মোতায়েন, পাম্পিং স্টেশন গুলিকে সক্রিয় রাখা হচ্ছে। মেয়র বলেছেন, যে সমস্ত জায়গায় জল বেরোতে সমস্যা হবে সেখানে সাকশন মেশিন  ব্যবহার করা হবে। তবে তিনি শহরবাসী দের উদ্যেশ্য জানান ভারী বৃষ্টি সময় বিপদ এড়াতে যদি কোনো ইলেকট্রিক বক্স থাকলে।
সেটা সিইএসসি কে দিয়ে যাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হোক। বা সাধারণ মানুষের বাড়িগুলিতে ছোট ছোট টুইনিলাইট থাকলে সেসব যাতে বন্ধ রাখার আবেদন জানালেন মেয়র ফিরহাদ হাকিম।