
কলম্বিয়ায় হলুদজ্বর বা ইয়েলো ফিভার সংক্রমণের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। দেশজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। উল্লেখ্য,পীতজ্বর একটি ভাইরাসজনিত রোগ। এডিস এবং হেমাগোগাস মশার কামড়ে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে।এই রোগের মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ এবং ভাইরাসটি এখন গ্রামীণ অঞ্চল ছাড়িয়ে পড়ছে।
কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী গুয়ের্মো হারামিল্লো জানিয়েছেন, গত বছর থেকে হলুদজ্বর বা ইয়েলো ফিভারের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। তখন থেকে অন্তত ৩৪ জনের মৃত্যুর নিশ্চিত খবর রয়েছে।প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার পাশাপাশি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং নাগরিকদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি সতর্ক করে বলেছেন, যারা টিকা নেননি, তারা ইস্টারে উচ্চঝুঁকিপূর্ণ এলাকায়, বিশেষ করে কফি চাষে অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন।
