গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National ১ লক্ষ পার করল হলুদ ধাতু, মাথায় হাত মধ্যবিত্তের

    ১ লক্ষ পার করল হলুদ ধাতু, মাথায় হাত মধ্যবিত্তের

    0
    115
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ১ লক্ষ পেরিয়ে গিয়েছে সোনার দাম। বিশ্ববাজারে প্রবল অনিশ্চয়তার জেরে গত কয়েকদিন ধরেই উর্ধ্বমুখী সোনার দাম। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতার মতো একাধিক বড় শহরে ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছুঁয়েছে ১০ হাজার।
    দিল্লিতে ২৪ ক্যারেট ১ ভরি সোনার দাম ১ লক্ষ দেড় হাজার টাকা। গুরুগ্রাম, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুতে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১০ হাজার ১৩৫ টাকা। কলকাতাতেও একই দাম রয়েছে সোনার। কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৯২ হাজার ৯০০ টাকা।
    বাংলা বছরের শুরুতেই বিয়ের মরশুমে বাঙালিদের ঘরে গয়না কেনার চাহিদা দেখা যায়। তার মধ্যেই মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়েছে। কেবল বিয়ে নয়, সামনে আসছে অক্ষয় তৃতীয়াও। সোনা কেনার হিড়িক পড়বে তখনও। কিন্তু লাখ টাকার ধাক্কা সামলে মধ্যবিত্তের সোনার স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে সন্দেহ  তৈরি হয়েছে।