
কলকাতা বিমানবন্দরে অস্ত্র সহ ধরা পড়েছেন তৃণমূল কাউন্সিলর। অভিযোগ তারপরেও পুলিশ ছেড়ে দিয়েছে অভিযুক্তকে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তার খোঁচা মমতা পুলিশ-র প্রশ্রয়েই তৃণমূল নেতারা আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। বিরোধী দলনেতার কথায় দক্ষিণ ২৪ পরগনার পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল ইসলামকে রবিবার কলকাতা বিমানবন্দরে গ্রেফতার করেছে সিআইএসএফ। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ। নিয়ম মেনে তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এরপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একাধিক প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। কী পরিকল্পনা ছিল আমিরুলের, রাজ্যের বাইরে অস্ত্রপাচার নাকি বিমান ছিনতাইয়ের চেষ্টা। যে নেতা নিজের ঊর্ধ্বতনদের মতই বুঝে গিয়েছেন চোরাচালান বা অস্ত্রপাচার কোনও কিছুতেই কিছু হবে না। কারণ প্রশাসন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলে।
শুভেন্দু অধিকারীর অভিযোগ বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আর মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাজ করেন। যদিও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর।






