আদালতে ফের ভর্ৎসিত যোগগুরু রামদেব 

0
156
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আদালতে ফের ভর্ৎসিত পতঞ্জলির যোগগুরু বাবা রামদেব। দেশের প্রতিষ্ঠিত কোম্পানি হামদর্দের রুহ আফজা সিরাপ প্রসঙ্গে রামদেবের বিতর্কিত শরবত জেহাদ নিয়ে আবার একটি ভিডিও প্রকাশিত হয়েছে।
আদালত এর আগের ভিডিও প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছিল রামদেবকে। ফের একই ধরনের ভিডিও প্রকাশ হওয়ায় বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট বলে, রামদেবকে বাগে আনা কারও সম্ভব নয়। উনি নিজের জগতেই বাস করেন।
একইসঙ্গে আগের নির্দেশ ভঙ্গ করার জন্য আদালত অবমাননার নোটিস দেওয়া হয়েছে রামদেবকে। এর প্রত্যুত্তরে রামদেবের আইনজীবী আদালতে জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা সমস্ত প্ল্যাটফর্ম থেকে বিতর্কিত ভিডিও তুলে নেবেন।