
চাকচিক্য আর গ্ল্যামার জগৎ থেকে দূরে সরেছেন আগেই,এবার বাস্তবিক রঙিন জগৎ থেকেও নিজেকে গুটিয়ে নিচ্ছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি। ক দিন আগে মহাকুম্ভে এসে স্নান করলেন মমতা কুলকার্নি, শুধু তাই নয়, তিনি গ্রহণ করেন সন্ন্যাস।
হয়েছে তার নতুন নাম। মমতা কুলকার্নি জানিয়েছেন, তিনি সন্ন্যাস নিয়েছেন মহাদেব এবং মহাকালীর নির্দেশেই। এই বিষয়ে বলিউডের প্রাক্তন অভিনেত্রী বলেছেন, মহাদেব, মহাকালীর আদেশ ছিল।গুরুর আদেশ ছিল। এ জন্য দিনটি উনি বেছেছেন তিনি কিছু করেননি।এদিকে মমতার সন্ন্যাস গ্রহণে অবাক হয়েছেন অনেকেই।গ্ল্যামার জগতের আবেদনময়ী অভিনেত্রী মমতা কুলকার্নি নিজেকে এভাবে ধর্মকর্মে সমার্পিত করবেন তা হয়তো ভাবেননি ফ্যান ফলোয়াররাও।বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন আলোচিত যোগগুরু বাবা রামদেব।রাগান্বিত স্বরে মমতাকে একরকম খোঁচাই মারতে দেখা গিয়েছে যোগগুরুকে। বাবা রামদেব বলেছেন,কেউ কেউ মহামণ্ডলেশ্বর হয়েছেন। কারও নামের সঙ্গে বাবা যোগ হচ্ছে। কুম্ভের নামে এ ধরনের এসব কাজ, বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া ঠিক নয়। অভিনেত্রী মমতার মহামণ্ডলেশ্বর হওয়া নিয়ে প্রশ্ন করা হলে বাবা রামদেব বলেছেন,একদিনে কখনো সাধু পাওয়া যায় না। এর জন্য বছরের পর বছর তপস্যা করতে হয়।এই সাধুত্ব অর্জন করতে তাঁদের পঞ্চাশ বছরও লেগে যায়। একেই বলে সাধুত্ব।সন্ন্যাসী হওয়াটা অনেক বড় ব্যাপার।মহামণ্ডলেশ্বর হওয়া অত সহজ নয়। বাবা রামদেব বলেছেন ,আজকাল দেখছেন যে কেউ, কাওকে ধরে মহামণ্ডলেশ্বর হয়ে যাচ্ছেন। এমনটা হওয়া উচিত নয়।রামদেব আরো বলেছেন, এবার কুম্ভমেলায় সবাই রিলস বানাতেই ব্যস্ত। ইচ্ছে হচ্ছে আর সাধ্বী হচ্ছেন বা বাবা হচ্ছেন।
কুম্ভের উদ্দেশ্য তো তা নয়। কুম্ভ মানে ব্রহ্মজ্ঞানের খোঁজ।







