
আন্তর্জাতিক যোগ দিবস সমগ্র বিশ্বকে সংযুক্ত করেছে। মন কি বাত অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি গর্বিত বোধ করেন দেখে যে দিব্যাঙ্গ বন্ধুরা যোগশাস্ত্র অধ্যয়ন করে। বিজ্ঞানীরা মহাকাশে যোগব্যায়াম করেন। প্রতিটি গ্রামের তরুণ বন্ধুরা যোগ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।
তিনি বলেছেন, বিশাখাপত্তনম শহর প্রকৃতি এবং অগ্রগতি উভয়েরই সঙ্গমস্থল। দুই কোটিরও বেশি মানুষ যোগন্দ্র অভিযানের সঙ্গে যুক্ত। জনগণের অংশগ্রহণের এই অনুভূতিই বিকশিত ভারতের মূল ভিত্তি।বিশ্বে যোগব্যায়ামের বিস্তারের জন্য ভারত আধুনিক গবেষণার মাধ্যমে যোগবিজ্ঞানকে আরও শক্তিশালী করছে। দেশের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠানগুলি যোগব্যায়ামের উপর গবেষণায় নিয়োজিত। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় যোগব্যায়ামের বৈজ্ঞানিক প্রভাব যাতে স্থান পায় তার প্রচেষ্টা অব্যাহত।
প্রধানমন্ত্রীর মন্তব্য, এক শ্বাস, এক বিশ্বাস । কেউ তীর্থযাত্রায় গেলে একটাই ভাব মনে আসে, চলো বুলাওয়া আয়া। এটাই ধার্মিক যাত্রার আদর্শ । এই ধার্মিক যাত্রা সেবার মহান আদর্শ। যত মানুষ তীর্থে যান, তার চেয়ে বেশি মানুষ সেবার কাজে যোগ দেন। কৈলাস মানস সরোবর যাত্রা শুরু হয়েছে। ধার্মিক যাত্রায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
