গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National যোগা সবার জন্য, এর কোনও সীমারেখা নেই: প্রধানমন্ত্রী

    যোগা সবার জন্য, এর কোনও সীমারেখা নেই: প্রধানমন্ত্রী

    0
    70
    ছবি সৌজন্যে : এক্স
    যোগা সবার জন্য, এর কোনও বয়সের সীমারেখা নেই। তাই এই যোগ দিবস হোক মানবতার জন্য যোগার নতুন যুগের সূচনা, যেখানে অভ্যন্তরীণ শান্তি বিশ্বনীতিতে পরিণত হবে। শনিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত চলা এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এবছরের যোগা দিবসের মূল স্লোগান, ওয়ান আর্থ, ওয়ান হেলফ।
    সেকথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যোগা আজ কোটি কোটি মানষের জীবনের অংশ হয়ে উঠেছে। এটি শুধুমাত্র শরীরচর্চা নয়, বরং একটি জীবনধারা। বিশাখাপত্তনমের রামকৃষ্ণ বিচ থেকে ভোগাপুরম পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ পথজুড়ে এই মেগা যোগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল।