পুলিশি পাহারায় যোগেশচন্দ্রে পুজো, ব্রাত্য-মালার সামনে জাস্টিস স্লোগান

0
142
ছবি সৌজন্যে : নিজস্ব
আদালতের নির্দেশে পুলিশের নিরাপত্তার মধ্যেও সরস্বতী পুজোয় ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে সকাল থেকেই বিক্ষোভ যোগেশচন্দ্র চৌধুরি কলেজে। ধর্ষণে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
রবিবার পরিচয়পত্র দিয়ে তবেই কলেজে ঢুকতে দেওয়া হয় ছাত্রছাত্রীদের। সরস্বতী পুজোর দিনে এই পরিস্থিতি কোনওভাবেই মেনে নেবেন না বলে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। এদিকে নিজের কলেজে সরস্বতী পুজো ঘিরে বিতক শুরু হতে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর রিপোর্ট চেয়ে পাঠান মুখ্যমন্ত্রী। এরপর রবিবার সকালে পরিস্থিতি দেখতে কলেজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ মালা রায় পৌঁছতেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে শুরু করেন আইনের ছাত্র ছাত্রীরা। তারা দাবি তোলেন কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। এই পরিস্থিতিতে ব্রাত্য বসু চারজন ছাত্রীকে কথা বলার জন্য অধ্যক্ষের ঘরে ডেকে পাঠান। বেশকিছুক্ষণ কথা বলার পর প্রতিমা দর্শন করে কলেজ থেকে বেরিয়ে যান তিনি। ব্রাত্য বসু বলেছেন ছাত্রছাত্রীরা কথা বলতে চাইছেন না। শুধু মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতেই স্লোগান দিচ্ছেন। অন্যদিকে মালা রায় জানিয়েছেন তিনি কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট। তারপরেও এবিষয়ে তিনি জানতেন না। খুব তাড়াতাড়ি ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। তবে পুজোর দিনে বিচার চেয়ে স্লোগান ঠিক নয় বলে জানান মালা রায়। এর আগে পরিস্থিতি দেখতে গিয়েছিলেন জয়েন্ট সিপি। রবিবার ল’ বিভাগের পুজো হয় ক্যাম্পাসে, ডে’বিভাগের পুজো চলে বাইরের গলিতে। এদিকে ডে’বিভাগের প্রিন্সিপাল একাই আরেকটি পুজো করেছেন।
ডে’বিভাগের প্রিন্সিপাল পঙ্কজ রায় জনিয়েছেন তিনি বিষয়টি নিয়ে কিছুই জানতেন না। আগের থেকে বিষয়টি জানলে এরকম পরিস্থিতি হত না। এমনকি শিক্ষামন্ত্রী আসার খবরও তার কাছে ছিল না।