ওটা মহাকুম্ভ, মত্যুকুম্ভ নয়, রাজ্যকে আক্রমণ যোগীর

0
125
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন ৫০ হাজার থেকে ১ লক্ষ পুণ্যার্থী যোগ দিয়েছিল কুম্ভ মেলায়। অথচ তাদের কুম্ভমেলার পাঠানোর এবং ফেরানোর কোনও পরিকাঠামোই ছিল না পশ্চিমবঙ্গ সরকারের।
আর তাতেই ভয় পেয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। বিস্ফোরক অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি পশ্চিমবঙ্গের মখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলে আক্রমণ করায় যোগী মনে করিয়ে দিয়েছেন ওটা মৃত্যুকুম্ভ নয়, ওটা মহাকুম্ভ ছিল। তৃণমূল ছাড়াও, কংগ্রেস, আরজেডি এবং সমাজবাদী পার্টি-কে আক্রমণ শানিয়েছেন যোগী আদিত্যনাথ।
উল্লেখ্য, মহাকুম্ভে পদপিষ্ঠে বহু মৃত্যুর পরই যোগী আদিত্যনাথ প্রশাসনের ব্যর্থতাকে তুলে ধরে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটি, বিচারবিভাগীয় কমিটি গঠন করা হয়েছে ওই ঘটনায়, এতদিন পরে পাল্টা দিলেন যোগী।