
দাঙ্গাকারীদের ট্রিটমেন্টের হুঁশিয়ারি দিয়ে সুর চড়িয়েছেন যোগী আদিত্যনাথ। বাঁকুড়ার সোনামুখীর সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূল, বামেদের যত গুন্ডা রয়েছে এদের ঠিক করার ওষুধ যদি কারও কাছে থাকে সেটা বিজেপির কাছে আছে।
যোগী আদিত্যনাথ বলেছেন তৃণমূলের শাসনে মানুষ অত্যাচারিত হয়েছে। কত বিজেপি কর্মীকে খুন হতে হয়েছে। বিজেপি সরকার হলে এইসব গুন্ডাদের ভাল করে চিকিৎসা করা হবে। তিনি আরও বলেছেন বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকেন।
মুসলিম ভোটব্যাঙ্ক বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকতে বাধ্য হয়েছে। তাঁর দাবি এই তৃণমূলের জন্য ডেমোগ্রাফি বদলে যাচ্ছে।






