
উত্তরপ্রদেশের রাজধানী লখনউকে ভারতের প্রথম সম্পূর্ণ এআই প্রযুক্তিনির্ভর শহর হিসাবে গড়ে তোলা হচ্ছে। রাজ্যে এআই ইনোভেশন হাব ও ১০ হাজারেরও বেশি জিপিইউ সহ সুপারকম্পিউটিং পরিকাঠামো রয়েছে।
বহুভাষিক এআই মডেল কাজে লাগানো হচ্ছে বিভিন্ন সরকারি পরিষেবায়। স্বাস্থ্যক্ষেত্রেও এআই বিপ্লব এনেছে। ফতেহপুরে চালু হয়েছে দেশের প্রথম এআই-ভিত্তিক স্তন ক্যান্সার স্ক্রিনিং সেন্টার। এটি প্রাথমিক রোগ নির্ণয়ে সাহায্য করবে। সরকারি মেডিক্যাল কলেজগুলিতে এআই এবং ক্লাউড কম্পিউটিং-এর কোর্স করানো হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। কৃষি ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাঙ্কের ইউপি এগ্রিজ প্রকল্পের মাধ্যমে ১০ লাখেরও বেশি কৃষককে এআইপরিষেবা দেওয়া হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস এবং মাটির গুনাগুণ বিশ্লেষণ করে বাড়ানো হচ্ছে ফসলের উৎপাদন।
জন পরিষেবায় উন্নত ফেসিয়াল রেকগনিশন, রিয়েল-টাইম গাড়ি ট্র্যাকিং প্রভৃতি প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। কারাগারেও জার্ভিস-এর মতো এআইপ্ল্যাটফর্ম বসানো হয়েছে।
