কাওয়ার যাত্রীদের জঙ্গি আখ্যায় ক্ষোভ যোগী-র

0
143
ছবি সৌজন্যে : এক্স
কাওয়ার যাত্রীদের হুলিগান বা জঙ্গি বলে চিহ্নিত করার প্রবণতা ঠিক নয়। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বারাণসীতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী বলেছেন, দেশে কিছু লোক কাওয়ার যাত্রাকে কলুষিত করার চক্রান্ত করছে।
একে জঙ্গি কার্যকলাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি চূড়ান্ত অপমান। তিনি আরও দাবি করেছেন, সবচেয়ে নিম্ন শ্রেণি থেকে সর্বোচ্চ শ্রেণি পর্যন্ত, প্রত্যেকেই ওই যাত্রার সঙ্গে যুক্ত। এখানে জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় কিংবা অঞ্চল-কোনও ভেদাভেদ নেই। এটা ভারতের ঐক্য ও সাংস্কৃতিক সম্প্রীতির এক অসাধারণ দৃষ্টান্ত।
উল্লেখ্য, চলতি বছর কাওয়ার যাত্রাকে ঘিরে দেশের বিভিন্ন জায়গা থেকে অশান্তির একাধিক খবর সামনে এসেছে। হরিদ্বারের বাহাদরাবাদে দিল্লি-হরিদ্বার জাতীয় সড়ক অবরোধ করে কাঁওয়ার যাত্রীরা সরকারি সম্পতি ক্ষতিগ্রস্ত করার চার জনকে গ্রেফতার করে পুলিশ।