গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk যোগীর মন্ত্রিসভাতে বড় রদবদলের ইঙ্গিত

    যোগীর মন্ত্রিসভাতে বড় রদবদলের ইঙ্গিত

    0
    135
    Yogi hints at a major reshuffle in his cabinet
    Yogi hints at a major reshuffle in his cabinet

    এবার উত্তরপ্রদেশে মুখমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভাতে বড় রদবদলের ইঙ্গিত মিলিছে। একই সঙ্গে রাজ্য বিজেপিতেও বড়সড় বদল হতে পারে বলে সূত্রের খবর।

    সম্প্রতি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য প্রকাশ্যে বলেছিলেন, সবসময় মনে রাখতে হবে সরকারের থেকে বেশি গুরুত্বপূর্ণ সংগঠন। তাঁর নিশানায় মূলত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথই। সেই মন্তব্যে উত্তরপ্রদেশের রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। তারপর মঙ্গলবার কেশব প্রসাদ মৌর্য সোজা চলে আসেন দিল্লিতে। বিজেপির রাজ্য সভাপতি চৌধুরী ভুপেন্দ্র সিংও তাঁর সঙ্গে ছিলেন।সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে  কেশব প্রসাদ মৌর্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দলের সংগঠনে বড়সড় রদবদলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভাতেও রদবদলের দাবি জানিয়েছেন তিনি। এরপর বিজেপির রাজ্য সভাপতি দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। রাতেই অমিত শাহ চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। এদিকে, লখনউতেও শুরু হয়ে গিয়েছে টানাপোড়েন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হঠাৎ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করেছেন। যদিও সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বদলের কোনও সম্ভাবনা নেই।