আর জি কর-কাণ্ডে যোগী মডেল, বিতর্কে কঙ্গনা

0
157
Yogi model in RG tax case Kangana in controversy
Yogi model in RG tax case Kangana in controversy
আর জি করের ঘটনার দ্রুত বিচারের জন্য উত্তরপ্রদেশের এনকাউন্টার-বুলডোজার নীতিই সঠিক। এমনই মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডে উত্তাল গোটা দেশে। এই আবহে এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত বলেছেন, প্রতিটি অপরাধই এক রকম। শুধু তফাৎ ঘটে যায় কীভাবে তা সামলানো হচ্ছে। তিনি তো এই বিষয়ে একেবারেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নীতিতে বিশ্বাসী। অবশ্য তাঁর এসব বিচারপ্রক্রিয়া বিতর্কিত এবং তা নিয়ে বহু সমালোচনা হয়েছে। কিন্তু তিনি বিশ্বাস করেছেন, একমাত্র ভয় দেখানোই সব কিছুর সমাধান।অভিনেত্রীর আরও মন্তব্য, এসব বিষয়ে সুবিচার পেতে হলে যোগী আদিত্যনাথের মতো কাউকে দরকার, যিনি এক সপ্তাহের মধ্যে বিচার দিতে পারেন।