গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk গঙ্গাস্নান করলেই পবিত্র হওয়া যায় না : মমতা 

    গঙ্গাস্নান করলেই পবিত্র হওয়া যায় না : মমতা 

    0
    121
    You cannot become pure by bathing in the Ganges Mamata
    You cannot become pure by bathing in the Ganges Mamata
    মনোনয়ন পেশের আগে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গঙ্গাস্নানকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গাস্নান সেরে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    এরপরেই বনগাঁর সভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেছেন, তাঁরাও গঙ্গাতে স্নান করেন, নদীতে ডুব দেন, সমুদ্রে দেন। গঙ্গার জোয়ারে নোংরা ভেসে আসে। ভাটা আবার টেনে নিয়ে যায়। রাজনীতিও জোয়ার-ভাটার মতো। গঙ্গায় একবার নয়, হাজার বার স্নান করতে পারেন। কিন্তু কেউ কি গঙ্গায় স্নান করেই পবিত্র যায়। কোভিডের সময় উত্তরপ্রদেশে অনেক দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। দূষণ করা হয়েছিল, মুর্শিদাবাদে অনেক দেহ এসেছিল। রাজ্য তরফে দাহ করা হয়েছিল। সম্মান দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি সম্মান দেয়নি।