
নিজের বুথে জিততে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দিন শেষ। ক্যামাক স্ট্রিটে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানমঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী।
একবার নয়। পরপর দু’বারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে তাঁকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। ২০২১ এ নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে। দু’বারই জয়ের মুখ দেখেছেন শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গ তুলেই ফের একবার তৃণমূলনেত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভোট দিয়েছেন সেই মিত্র ইনস্টিটিউশন-র চারটি বুথেই তাঁর লিড।
যিনি নিজের বুথে জিততে পারেন না, তাঁকে দরজা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দিন শেষ।







