বলিউডে নাচবেন জ্যাকি চ্যান

0
92
ছবি সৌজন্যে : এক্স

দুই অ্যাকশন লিজেন্ড জ্যাকি চ্যান ও অজয় দেবগণ। এবার তাদেরকে একসঙ্গে দেখা যাবে ক্যারাটে কিড: লেজেন্ডস ছবিতে।ছবির প্রোমোশনের অংশ হিসেবে এর টিজারে তাদের মধ্যে দেখা যায় এক হালকা মেজাজে কথোপকথন, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে।

সনি পিকচার্স ইন্ডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে, মিস্টার হ্যান চরিত্রে ফিরছেন জ্যাকি চান।তিনি মজা করে অজয়কে বলেছেন, তুমি লড়াই করো, আমি নাচি, অর্থাৎ অ্যাকশন অজয় সামলালে, তিনি চান শুধুই নাচ করতে।এমন মন্তব্যে দুই তারকাই হেসে ফেলেছেন এবং জ্যাকিকে বলিউডের নাচের ছন্দে হাত-পা নাড়তেও দেখা গিয়েছে। তিনি বলেছেন, ২০১৭ সালের ভারত-চিন যৌথ প্রযোজনার ছবি,কুং ফু যোগা’র কথা, যেখানে বলিউড তারকাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে ভারতীয় নাচের সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি।সেই অভিজ্ঞতা এখনও তার মনে গেঁথে রয়েছে।

অন্যদিকে, সাধারণত গম্ভীর ও রাশভারী ভাবমূর্তিতে পরিচিত অজয় দেবগণকে এই টিজারে একেবারে প্রাণবন্ত দেখা গেছে। ফ্যান ফলোয়াররা এমন অজয়কে দেখে বেশ উচ্ছ্বসিত। ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে।