পাকিস্তান আইসিসের উত্তরসূরি : ওয়েইসি

0
126
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পাকিস্তান আসলে আইসিসের উত্তরসূরি,পহেলগাঁও হামলার নিন্দায় প্রতিবেশী দেশকে এভাবেই তোপ দেগেছেন আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর সরাসরি মন্তব্য, ধর্মীয় পরিচয়ের জন্য নিরীহ মানুষকে হত্যা করাটা ইসলামের আদর্শ নয়।

পাকিস্তানকে হুঙ্কার দিয়ে এইআইএমআইএম প্রধান আরও বলেছেন, পরমাণু যুদ্ধের ভয় দেখাবেন না।পাকিস্তানের গোটা দেশের বাজেটের চেয়ে ভারতের সামরিক বাজেট অনেক বেশি।এর আগে,পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি হুমকি দিয়ে বলেছেন, ১৩০টি পরমাণু মিসাইল ভারতের দিকে নিশানা করে তৈরি আছে। এই মন্তব্যেই পালটা দিয়েছেন ওয়েইসি। মহারাষ্ট্রের একটি সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন, কোন ধর্মের কথা বলা হচ্ছে ? পাকিস্তানের কার্যকলাপ থেকেই বোঝা যায়, আসলে আইসিস জঙ্গিদের উত্তরসূরি এঁরা।

উল্লেখ্য, ভারতের অভিযোগ,পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছে পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার জঙ্গিরাই।প্রাথমিক তদন্তে এই হামলায় প্রকাশ্যে এসেছে পাক যোগের তত্ত্ব। তাই পাকিস্তানকে জঙ্গিদের সঙ্গে সটান তুলনা করলেন ওয়েইসি।