কেজরিওয়াল যমুনার জল পান করুক : রাহুল 

0
129
ছবি সৌজন্যে : এক্স
অরবিন্দ কেজরিওয়াল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’জনই শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেন।
দিল্লিতে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে এভাবেই কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের কথায়, অরবিন্দ কেজরিওয়ালের সৎ সাহস থাকলে, যমুনার জল পান করে দেখাক। পাঁচ বছর আগে, অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন যে তিনি যমুনা নদীতে স্নান করবেন এবং যমুনা নদীর জল পান করবেন। পাঁচ বছর হয়ে গেছে, এবং আজ পর্যন্ত, কেজরিওয়াল যমুনার জল পান করেননি। রাহুলের কথায়,  আগে অরবিন্দ কেজরিওয়াল ছোট গাড়িতে করে শহরে ঘুরে বেড়াতেন, বৈদ্যুতিক খুঁটিতে চড়তেন…
তিনি বলেছিলেন যে পরিষ্কার রাজনীতি নিয়ে আসেবন। এর পরে, দিল্লিতে সবচেয়ে বড় কেলেঙ্কারি হচ্ছে, কোটি টাকার মদ কেলেঙ্কারি।