
এবার থেকে অনলাইনে পর্ন ভিডিও দেখতে গেলে ব্যবহারকারীকে দিতে হতে পারে আধার কার্ডের নম্বর! এই নিয়েই এ বার নড়েচড়ে বসেছে দেশের শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট-র প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছে, যাঁরা অনলাইনে অশ্লীল কনটেন্ট দেখতে চাইবেন, আধারের মাধ্যমে তাঁদের বয়স যাচাই করা হোক। এই প্রস্তাব কেন্দ্র যদি মেনে নেয়, সে ক্ষেত্রে অনলাইনে পর্ন ছবি দেখতে চাইলে হাতে আধার কার্ড নিয়ে বসতে হবে দর্শককে। কৌতুকশিল্পী, পডকাস্টারদের অনলাইন কনটেন্ট, তাঁদের মশকরা মাঝেমধ্যে সীমা ছাড়িয়ে যায়, এই অভিযোগ তুলে একাধিক পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে।
সেই নিয়ে শুনানি হয় প্রধান বিচারপতি কান্ত এবং বিচারপতির বাগচির বেঞ্চে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, কেউ কোনও কনটেন্ট হয়তো দেখতে চাইছেন না। এই প্রসঙ্গেই প্রধান বিচারপতি কান্তের পরামর্শ, কোনও কনটেন্ট অশ্লীল হলে তা নিয়ে প্রথমে কয়েক সেকেন্ডের জন্য সতর্ক করা যেতে পারে দর্শককে। এর পরে আপনার আধার কার্ডের তথ্য চাওয়া যেতে পারে।








