গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Nadia এসপি-র স্প্লিন্টার তত্ত্ব প্রত্যাহারে চিঠি, কমিশনে রিপোর্ট পুলিশের

    এসপি-র স্প্লিন্টার তত্ত্ব প্রত্যাহারে চিঠি, কমিশনে রিপোর্ট পুলিশের

    0
    146
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দুর্ঘটনাবশত স্পিন্টারে তামান্নার মৃত্যু হয়েছে। এসপি অমরনাথ কে-র বক্তব্য প্রত্যাহারে দাবিতে চিঠি দিয়েছে ছাত্রীর পরিবার। ইতিমধ্যে নাবালিকার মৃত্যুর ঘটনায় একই পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
    সোমবারের ঘটনার পর কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে বলেছিলেন ২০২৩-এও বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় স্থানীয় ওসি জখম হয়েছিলেন। সোমবার ঠিক সেভাবেই দুর্ঘটনাবশত স্প্লিন্টারে মৃত্যু হয়েছে নাবালিকার। পুলিশ সুপারের এমন মন্তব্যে বিরোধীরা প্রশ্ন তুলেছেন তদন্তের আগে কিভাবে একজন শীর্ষ পুলিশ কর্তা এমন মন্তব্য করতে পারেন। এদিকে শিশুমৃত্যুর ঘটনায় পুলিশের রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনে কৃষ্ণনগর জেলা পুলিশের দেওয়ার রিপোর্টে বলা হয়েছে প্রতিপক্ষকে ভয় দেখাতে বোমা ছোঁড়া হয়েছিল।
    সেরকমই একটি বোমা ফেটে দুর্ভাগ্যবশত বালিকা তামান্না খাতুনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ওই বালিকার চিকিৎসার শুরুর আগেই মৃত্যু হয়েছে।