গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home West Burdwan ইভটিজারদের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু তরুণীর

    ইভটিজারদের হাত থেকে বাঁচতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু তরুণীর

    0
    452
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মদ্যপ যুবকদের হাত থেকে বাঁচতে গিয়ে পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে মৃত্যু হয়েছে এক তরুণীর। পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী বছর সাতাশের সুতন্দ্রা চট্টোপাধ্যায় হুগলির চন্দননগরের বাসিন্দা।

    রবিবার গভীর রাতে একটি গাড়ি করে চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন সুতন্দ্রা সহ ৫ যাত্রী। সূত্রে খবর, বুদবুদে পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকেই তাঁদের পিছু নেয় একটি ছোট সাদা গাড়ি। অভিযুক্ত যুবকরা সকলেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ। পুলিশের দাবি, যুবতীকে কটুক্তি করার পাশাপাশি, ওই গাড়িটি দু-দুবার তাঁদের গাড়িকে ধাক্কা মারে।

    পানাগড় বাজারের রাইসমিল রোডের মুখে তাঁদের গাড়ি আটকাতে গেলে, ভয়ে সুতন্দ্রাদের ছোট গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেন চালক। ঘটনাস্থলেই যুবতীর মৃত্যু হয়। অন্যান্য যাত্রীরা সামান্য আহত হন। ইভটিজারদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।