
ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত বাহিরসোনা সংলগ্ন ক্যানিং-বারুইপুর রোডে।
মৃত যুবক মনোজ মণ্ডল-র বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার অন্তর্গত দাউদপুরের পূর্বগাববেড়িয়া গ্রামে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই যুবকের বারুইপুরের পিয়ালিতে বাড়ি রয়েছে।পিয়ালি এলাকার বাড়িতে কাজের জন্য দাউদপুর থেকে এক মিস্ত্রিকে নিয়ে বাইক এ চেপে যাচ্ছিল ওই যুবক।রবিবার রাতে বাহিরসোনা সংলগ্ন এলাকায় একটি ট্রাক ধাক্কা মারে। মনোজ বাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার তলায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।অন্যদিকে ট্রাক ফেলে রেখে পালিয়ে যায় চালক।








