ব্রিটেনে ছুরিকাঘাতে মৃত যুবক, জখম আরও এক

0
21
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকার পর এ বার ব্রিটেন। এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে লন্ডনে। এই হামলায় আহত হয়েছেন আরও এক জন। এই ঘটনার কথা জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। 
পুলিশ সূত্রে খবর, মৃত গুরবেজ সিং। ডরমার্স ওয়েলস লেনে নর্থ রোডের কাছে তাঁর উপর হামলা চালানো হয়। সেখানেই আরও এক জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
গুরবেজ এবং আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা গুরবেজকে মৃত বলে ঘোষণা করেন। দ্বিতীয় জনের চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি বুধবারের। লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের কাছে খবর আসে নর্থ রোডের কাছে একটি হামলার ঘটনা ঘটেছে। ছুরি নিয়ে হামলা চালানো হয়েছে। দু’জন আহত হয়ে পড়ে আছেন। খবর পেয়েই চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।