গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National দিল্লিতে তরুণীকে পার্কে ডেকে বীভৎস ভাবে খুন

    দিল্লিতে তরুণীকে পার্কে ডেকে বীভৎস ভাবে খুন

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স
    পার্কে ডেকে তরুণীকে একের পর এক কোপানো। তারপর মৃত্যু নিশ্চিত করতে তার দেহ পেট্রল দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়। হাড়হিম করা এই হত্যাকাণ্ডে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লির মেহরৌলির সঞ্জয় বনপার্কের ঘটনা।
    নিহত তরুণীর নাম মেহেক জৈন। তিনি জাহাঙ্গিরপুরীর বাসিন্দা। খুনের ঘটনায়ে বছর ১৮-এর অর্শকৃত সিংকে গ্রেফতার করা হয়েছে। সূত্রে খবর, এই খুনের নেপথ্যে রয়েছে সম্পর্ক নিয়ে টানাপোড়েন। বাড়ির অমত থাকায় অভিযুক্ত অর্শকৃতের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেন মেহেক।
    এতেই রাগ বাড়ে অর্শকৃতের। তারা দুজনেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিংয়ের পড়ুয়া। পুলিশের দাবি, টানা জেরায় এক সময়ে অর্শকৃত খুনের কথা স্বীকার করেছে। খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনায় অভিযুক্তের পরিবারের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।