নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত তরুণী, আহত ২ ভর্তি হাসপাঅলে

0
116
ছবি সৌজন্যে : নিজস্ব

নিউটাউনে বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক তরুণী। আহত আরও দুই ভর্তি হাসপাতালে। শুক্রবার ভোরে নিউটাউনের সাপুরজি ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।

নিহত তরুণীর নাম ম্যাকনালী দাস, তিনি নদিয়ার বাসিন্দা। বর্তমানে সাপুরজি আবাসনে থাকতেন। পুলিশ সূত্রে খবর, একজন মহিলা-সহ মোট তিনজন একটি বাইকে করে সাপুরজি ব্রিজ থেকে সাপুরজি আবাসনের দিকে যাচ্ছিলেন। ব্রিজ থেকে নেমে কিছুটা এগিয়ে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইজারে ধাক্কা মারে এবং তারপরই ছিটকে পরে যান চালক সহ তিনজন আরোহী। তরুণী মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন, বাকিরাও এই ঘটনায় আহত হয়েছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় টেকনোসিটি থানার পুলিশ।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তরুণীকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ ঘন কুয়াশা নাকি বেপরোয়া গতি, তা খতিয়ে দেখছে পুলিশ।