প্রেমিকের সঙ্গে স্কুটি শিখতে গিয়ে মৃত যুবতী!

0
144
ছবি সৌজন্যে : নিজস্ব

রাতের ফাঁকা রাস্তায় প্রেমিকের সঙ্গে স্কুটি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উচ্চমাধ্যমিক কৃতী ছাত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজারহাট-নিউটাউন এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ১৮-র পূজা সাহা। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই পূজা স্কুটি চালানো শেখার জন্য জোড়াজুড়ি করছিলেন। প্রেমিক শুভঙ্কর ভৌমিক রাজারহাটের ফাঁকা রাস্তায় রবিবার রাতে প্রেমিকের সঙ্গে স্কুটি চালানো শিখছিলেন পূজা। তাঁদের মাথায় হেলমেট ছিল না বলে খবর। মাঝেরআইট রোড এলাকায় যাওয়ার সময় রাস্তাতেই স্কুটিটি নিয়ন্ত্রণ হারায়। দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান ওই যুবতী। বাড়িতে খবর দেওয়া হয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। ঘটনার খবর পেয়ে পুলিশ যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, বেহালা শখের বাজার এ বাসের চাকায় চাপা পরে মৃত্যু হয়েছে এক মহিলার। নিউটাউনের জ্যোতিনগরের একটি বাড়ি থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত মহিলা বছর ৩০-র পম্পা দাস।

গত তিনদিন ধরে পম্পাকে বাড়ি থেকে বেরতে দেখেননি প্রতিবেশীরা। পথেঘাটেও তাঁকে দেখা যায়নি। ফলে সন্দেহ খানিক হয়েছিল। সেই কারণে রবিবার বিকেলের দিকে তাঁর খোঁজ করতে বাড়ির দিকে যান আশপাশের মানুষজন।