গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs বারুইপুরে জয়রাইড থেকে ছিটকে গেলেন তরুণী

    বারুইপুরে জয়রাইড থেকে ছিটকে গেলেন তরুণী

    0
    154
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বারুইপুরের মিলন মেলার জয়রাইড থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হয়েছেন তরুণী। সুনামি নামে ওই জয়রাইড থেকে পড়ে যান সোনারপুরের বাসিন্দা গোলাপ নন্দী। ঘটনার পরেই মেলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ গত বছরও একইভাবে জয়রাইড থেকে পড়ে জখম হয়েছিলেন কয়েকজন।

    তবু নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন হয়নি। দুর্ঘটনার মুহূর্তের ভিডিও সামনে এসেছে তাতে দেখা গিয়েছে চলতে চলতে গোলাপ হঠাৎ করেই নিচে পড়ে গিয়েছেন। এরপরেই তাঁকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোলাপের মায়ের অভিযোগ মেয়ে রাইডে ওঠার পরেই সেফটি বেল্ট খুলে গিয়েছিল।

    তখন বারবার জানালেও কোনও গুরুত্বই দেয়নি বাইড চালক। এরপরেই রাইড চালকের গাফিলতির অভিযোগ তুলে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন গোলাপের মা রীতা নন্দী।