গুজরাটে ৫৪০ ফুট কুয়োয় পড়ে গেল তরুণী 

0
147
ছবি সৌজন্যে : এক্স
রাজস্থানের পর এবার গুজরাটে ৫৪০ ফুট গভীর কুয়োয় ১৮-র তরুণীর পড়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে কচ্ছ জেলার ভুজ তালুকের কান্দেরাই গ্রামে।
ভুজের উপজেলাশাসক এবি যাদব জানিয়েছেন, ওই তরুণী কুয়োর ৪৯০ ফুট গভীরে আটকে রয়েছেন। তাঁকে কুয়ো থেকে তুলতে তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, ওই তরুণীর পরিবার পরিযায়ী শ্রমিক। রাজস্থান থেকে কাজের সূত্রে সপরিবার গুজরাটে এসেছিলেন তাঁরা। ভোরে কোনও ভাবে পা পিছলে ওই তরুণী কুয়োয় পড়ে যান। কিছুক্ষণ পর বিষয়টি জানতে পারেন মেয়েটির পরিবার। শুরু হয় উদ্ধারকাজ। ক্যামেরার সাহায্যে কুয়োর ভিতরে মেয়েটির গতিবিধি বোঝার চেষ্টা চলছে। নলের সাহায্যে পাঠানো হয়েছে অক্সিজেনও। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, কুয়োর ভিতরে কোনও রকম নড়াচড়া টের পাওয়া যাচ্ছে না। ওই তরুণী বেঁচে আছেন কিনা, তা নিয়েও ধন্দে তাঁরা।
এলাকায় পৌঁছেছে বিএসএফ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই রাজস্থানের ৭০০ ফুট গভীর কুয়োয় ১০ দিন আটকে থাকার পর মৃত অবস্থায় উদ্ধার করা হয় তিন বছরের এক শিশুকন্যাকে।