গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs সেক্স চ্যাট-নগ্ন ভিডিও ভাইরালের হুমকি, নদিয়ায় গ্রেফতার যুবক

    সেক্স চ্যাট-নগ্ন ভিডিও ভাইরালের হুমকি, নদিয়ায় গ্রেফতার যুবক

    0
    1369
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফেসবুকে বন্ধুত্ব করে সেক্স চ্যাট, নগ্ন ভিডিও ভাইরাল করার অভিযোগে হাওড়ার বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে নদিয়ার ভীমপুর থানার পুলিশ।
    জানা গিয়েছে নদিয়ার ভীমপরের ট্যাংরা গ্রামের এক গৃহবধূর সঙ্গে ফেসবুকে আলাপ হয় হাওড়ার রামেশ্বরপুরের বাসিন্দা শেখ সাদ্দাম হোসেনের। অভিযোগ নাম ভাড়িয়ে ওই মহিলার সঙ্গে বন্ধুত্ব করেন শেখ সাদ্দাম। বন্ধুত্ব গাঢ় হতেই সেক্স চ্যাট এবং নগ্ন ভিডিও আদান প্রদানও হয়। এরইমধ্যে এই মহিলা যুবকের আসল পরিচয় জানতে পেরে এড়িয়ে যেতে থাকেন। অভিযোগ এরপরেই সেক্স চ্যাট এবং মহিলার নগ্ন ছবি ভাইরালের হুমকি দিয়ে ব্ল্যাকমেল শুরু করেন সাদ্দাম।
    এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিশের পরামর্শেই ওই যুবককে দেখা করার টোপ দিয়ে মাজদিয়ায় ডেকে পাঠান মহিলা। সেখান থেকে ভীমপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।