
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ভিডিয়ো পোস্ট করার অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেফতার করা হয়েছে এক যুবককে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক জিতেন্দ্র কুমার কাশ্যপ। চারথাবল থানার স্টেশন হাউস অফিসার সত্যনারায়ণ দাহিয়া জানিয়েছেন, জিতেন্দ্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।
তার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযোগ, প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জিতেন্দ্র। সেই ভিডিয়ো এবং মন্তব্য ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ প্রশাসন।





