গৃহবধূকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ, গ্রেফতার যুবক

0
100
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর কাশিপুর আলমপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত চন্ডিপুরে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মেহেদী হাসান মণ্ডল।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, কয়েকমাস আগে গৃহবধূর বাপের বাড়ির এক আত্মীয়কে অটো করে ছেড়ে দিয়ে আসার কথা বলা হয় অভিযুক্ত’কে। তারপর অটো ভাড়া দিতে চাইলে নেয়নি অভিযুক্ত। এরপরই ফোন করে কুপ্রস্তাব দেয় অভিযুক্ত। কোন উত্তর না দেওয়ায় এরপর একদিন রাতে গৃহবধূর স্বামী না থাকার সুযোগে গৃহবধূর ঘরে মধ্যক অবস্থায় এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দরজা খোলার কথা বলে। দরজা খুললেই গৃহবধূকে ঘরেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। এবং ধর্ষণের ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর গৃহবধূর স্বামী অভিযুক্তের বাড়িতে কথা বলতে যায় মীমাংসার জন্য।

অভিযুক্ত গৃহবধূর স্বামীকে ফোন করে গালিগালাজ করে অকথ্য ভাষায়। অবশেষে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নোদাখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে গৃহবধূ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।