
জল খেতে চাওয়ার বাহানা করে গৃহবধূর মুখে সেলোটেপ লাগিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানা এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলছেন নির্যাতিতার বাড়ির সদস্যরা।
নির্যাতিতার অভিযোগ, শনিবার আচমকা তাঁর বাড়িতে জল চাইতে যায় অভিযুক্ত যুবক। আর ঠিক তখনই তাঁকে ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে চলে যায় ওই যুবক। মুখে সেলোটেপ লাগিয়ে ধর্ষণ করা হয়। পরের বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে।
তাঁদের কাছে সবটা খুলে বলেন ওই যুবতী। রাতেই ওই যুবকের নামে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
